বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক

আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১০:১৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১০:১৯:৫৯ পূর্বাহ্ন

আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম জানান, সকাল সাড়ে  ৯টার দিকে ডিবি পুলিশের লোকজন বাসায় (গুলশানে) আসেন। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সাথে তারা কথা বলেন। এরপর বাসার সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক নিয়ে চলে যান। ঠিক ১০ মিনিট পর তারা আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যান।

তিনি বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নেওয়া মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করব, যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩