তারেক রহমানের বক্তব্য প্রচারের রুল শুনানিতে ফের হট্টগোল

আপলোড সময় : ২২-০৮-২০২৩ ০১:৫৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৩ ০১:৫৮:০৭ অপরাহ্ন
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা মামলার শুনানি ফের হট্টগোল। রুল শুনানির দিন ধার্যের বিষয়ে দুপুর দুইটায় আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চে।

রিটকারীর পক্ষ থেকে জানানো হয়, রুলের শুনানির জন্য তারেক রহমানের গুলশানের বাসার গেইটে নোটিশ সাঁটানো হয়েছে। দেয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি।

এ সময় আদালত জানতে চান সুপ্রিম কোর্টের বোর্ডে নোটিশ টাঙ্গানো হয়েছে কিনা। এর এক পর্যায়ে দুপক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়েন, শুরু হয় হইচই। পরে আদালত দুপুরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।

এক রিটের প্রেক্ষিতে ২০১৫ সালে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান বক্তব্য দিলে মামলাটি ফের আলোচনায় আসে।
c24

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩