টি-২০ ও বিসিএল ম্যাচকে সামনে রেখে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় জোর

সিলেটে শ্রীলঙ্কা নারী দলের সফর ঘিরে নিরাপত্তা সভা

আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৪:৪০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৪:৪৩:১২ অপরাহ্ন

সিলেট, ১৮ এপ্রিল ২০২৬:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উদ্যোগে শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর-২০২৬ এবং ১২তম বিসিএল ফোর ডে ভার্সন উপলক্ষে সিলেটে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স-এর কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় জানানো হয়, আসন্ন সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ব্যবস্থাপনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ এবং ১২তম বিসিএল ফোর ডে ভার্সনের ২টি ম্যাচ।

এ সময় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব-৯ সিলেট, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন কার্যালয়, আনসার ও ভিডিপি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং হোটেল গ্র্যান্ড সিলেট-এর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা আসন্ন ম্যাচগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি বলেন, আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে দর্শক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হবে। পাশাপাশি সফলভাবে খেলা আয়োজনের জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩