যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:১১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:১১:০০ অপরাহ্ন

 

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার):
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি বলেন, দেশের খেলাধুলার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে বিশেষভাবে উৎসাহিত করছেন। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা দেশের ক্রীড়াবিদদের জন্য একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা সম্ভব। বিশেষ করে ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন ও শুটিংয়ে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ খাতে কোচিং ও প্রশিক্ষণে চীনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং দেশের স্পোর্টস ইনস্টিটিউটসমূহে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত Yao Wen খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে প্রশংসা করেন এবং বাংলাদেশ-চীন ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, চীনের পুরুষ ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে এবং বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস খাতে বিনিয়োগের আগ্রহ রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩