উত্তরা পশ্চিম থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মোহাম্মদ খালিদ মনসুর

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৭:৪৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৭:৪৩:১২ অপরাহ্ন

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ খালিদ মনসুর।

গত ২৫ মার্চ (বুধবার) তিনি আনুষ্ঠানিকভাবে উত্তরা পশ্চিম থানায় দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ২৪ মার্চ মো. সরওয়ার, ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশের মাধ্যমে ডিএমপির বনানী থানা থেকে তাকে উত্তরা পশ্চিম থানায় পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে সাবেক ওসি কাজী মো. রফিক আহমেদ-কে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)-তে বদলি করা হয়েছে।

জানা যায়, নবাগত ওসি মোহাম্মদ খালিদ মনসুর ২০২৪ সালের ৫ আগস্টের পর ডিএমপির শাহবাগ থানায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিএমপির গুলশান বিভাগের বনানী থানায় কর্মরত ছিলেন।

উত্তরা পশ্চিম থানায় যোগদানের পর তিনি জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল প্রকার অপরাধ দমনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল,

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩