চুয়াডাঙ্গায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:৪২:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:৪২:০৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড আজ ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার সকল ইউনিট ইনচার্জ এবং অফিসার ফোর্স অংশগ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, যিনি অভিবাদন মঞ্চ থেকে অফিসার ফোর্সকে সালামি গ্রহণ করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও রেঞ্জ ডিআইজি, খুলনা মহোদয় প্রদত্ত নির্দেশনা তুলে ধরেন।

উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার অফিসার এবং ফোর্স।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল,

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩