আসন্ন শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বৃদ্ধি করেছে সরকার। এ বিষয়ে আজ রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকার ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে।
এর ফলে ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদুল ফিতরের ছুটি আরও দীর্ঘ হবে বলে জানা গেছে।