সিলেটে এসএমপির বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৩২:৩৮ অপরাহ্ন

সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ব্যক্তি ও চোরাচালানকারীসহ সর্বমোট ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৫ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মামলার ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও চোলাইমদসহ ১১ জন মাদককারবারীকে আটক করা হয়।

অপরদিকে কোতয়ালী ও শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ০৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

জালালাবাদ থানা এলাকায় অভিযানে ০৪ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নিয়মিত মামলায় ৩২ জন এজাহারনামীয় আসামী এবং ০৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২২ জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া চুরির সন্দেহে ০৫ জন এবং ০৫ জন হকারকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩