নেত্রকোনায় উচ্ছ্বাস— বাবরকে ঘিরে সমর্থকদের ভিড়, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আহ্বান

নেত্রকোনা-৪ আসনে জয়: ফুলেল শুভেচ্ছায় সিক্ত লুৎফুজ্জামান বাবর, স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৩:১৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৩:১৮:১৭ অপরাহ্ন

 

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছায় ভাসিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হয়ে গান ও স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তারা বাবরকে পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রী করার দাবি জানান।

লুৎফুজ্জামান বাবর এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নেতাকর্মীরা জানান, অতীতে তিনি সফলভাবে দায়িত্ব পালন করায় এবার তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে দেখতে চান তারা।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন, “লুৎফুজ্জামান বাবর একজন সৎ ও নীতিবান নেতা। অতীতে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।”

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, “দেশের কল্যাণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাবরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি।”

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩