নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত আমিরকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

ডা. শফিকুর রহমানকে অভিনন্দন বার্তা — কী বললেন প্রধান উপদেষ্টা?

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৩:১০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৩:১০:৫৪ অপরাহ্ন

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করায় তিনি ধন্যবাদ জানাচ্ছেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা করেছে, তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

তিনি আশা প্রকাশ করেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে এবং নীতিগত বিতর্ক, আইন প্রণয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

বার্তার শেষে তিনি জাতীয় ঐক্য সুসংহত করতে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, “জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩