মোহতারাম শফিক ভাইকে ঘিরে এক নিঃশব্দ মনখারাপ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন

 

মোহতারাম শফিক ভাইয়ের জন্য কেন জানি ভীষণ মন খারাপ হচ্ছে। একটার পর একটা বেইজ্জতির ঘটনায় একজন ভদ্রলোকের মানসিক অবস্থাটা যে কতটা বিপর্যস্ত—তা হয়তো কেবল তিনিই জানেন, কিংবা তার আল্লাহ।

এই লেখার সূত্র ধরে কেউ দয়া করে আমাকে “জামাতি” বলে গালি দেবেন না। আমি আসলে খুব সাধারণ, বুজদিল, নাদান আর নাখান্দা একজন মানুষ। রাজনীতির পথে হাঁটতে গিয়ে কখনো নিজেকেই বুঝে উঠতে পারিনি।

একসময় আওয়ামী লীগে থাকাকালীন কাদের মোল্লার জন্য কেঁদেছি।
বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার জন্য নিজেকে জিহাদের সৈনিক ভাবতেও কুণ্ঠা করিনি।
ড. ইউনুসের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনার শত্রু হয়েছি।

আর আজ—
কিসের জন্য যে চুপচাপ আছি, তা নিজেই জানি না।

মনে হয়, কিছু মানুষের জন্মই হয় স্রোতের বিপরীতে হাঁটার জন্য।
আর কিছু মানুষ কেবল ইতিহাসের ভার বয়ে নিয়ে নীরবে ক্ষয়ে যাওয়ার জন্য।

এই নীরবতাও হয়তো এক ধরনের আর্তনাদ—
যা শোনা যায় না, লেখা হয় না, কিন্তু ভীষণভাবে অনুভূত হয়।Golam Maula Rony

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩