সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান: সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে দেশ পরিচালনায় দক্ষ মানুষ দরকার

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৪:২৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:২৫:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন—আর তার জন্য চাই দক্ষ ও সৎ মানুষ। তিনি বলেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এ লক্ষ্যে দেশব্যাপী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে, যাতে যুবসমাজ আধুনিক প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও দক্ষ জনশক্তিই দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং জনগণের জীবনমান উন্নত করবে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩