রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযান—২৪ ঘণ্টায় যাত্রাবাড়ীসহ ৫ থানায় ২৯ জন গ্রেফতার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশর অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২: ২৪ ঘণ্টায় ৫ থানায় ২৯ জন গ্রেফতার

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০১:৫১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০১:৫১:৫১ অপরাহ্ন

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৪ জানুয়ারি) **যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ নিজ নিজ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।

🔹 যাত্রাবাড়ী থানা

যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযানে ৯ জনকে গ্রেফতার করে। তারা হলেন—
মোঃ সোহাগ মিয়া (২০), মোঃ মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মোঃ সিফাত (২০), মোঃ মাছুম (২৫), মোঃ লিটন (২৯), আঃ করিম (৪৫) ও মোঃ শফিকুল ইসলাম (৩৩)।

🔹 রূপনগর থানা

রূপনগর থানা পুলিশ পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেফতার করে। তারা হলেন—
মোঃ উলাদ মিয়া (২৪), মোঃ রায়হান আলী (১৮), মোঃ রনি (১৮), মোঃ নাজমুল হাসান (২২), মোঃ মোস্তাকিন (২৫) ও মোঃ নাঈম হাওলাদার (৩১)।

🔹 শেরেবাংলা নগর থানা

শেরেবাংলা নগর থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। তারা হলেন—
মোঃ বাবুল (২২), মোঃ সাগর সরদার (২২), মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ নাহিদুল ইসলাম (৩৮), মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও মোঃ ইসলাম (৩৮)।

🔹 কলাবাগান থানা

কলাবাগান থানা পুলিশ অভিযানে ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
মোঃ সবুজ হোসেন (৩২)।

🔹 মতিঝিল থানা

মতিঝিল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। তারা হলেন—
সুমন বসাক (৪৫), মোঃ আনিসুর রহমান (৪৪), মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫), মোঃ মনির (৫৫), মোঃ নুর আলম (২৪), মোঃ সুরুজ মিয়া (৩০) ও মোঃ হারুন (৫০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩