দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আর্জেন্টিনার প্রতি আহ্বান

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:১৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:১৫:১৮ অপরাহ্ন
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার আবেগঘন ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশি জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের মধ্যে আবেগঘন সংযোগ রয়েছে। আমরা এটি কাজে লাগাতে পারি। ক্ষেত্র প্রস্তুত আছে। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণ করতে পারি।'

বিডি প্রতি

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩