পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৬:২৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৬:৪৪:৩৪ অপরাহ্ন
জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা দেওয়ার দাবীতে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

পিরোজপুর প্রতিনিধি:

 জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।  রোববার (১২ জানুয়ারি)
বেলা ১১টায় কেন্দ্রিয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র প্রতিনিধি জাবিদ হাসান, শাহনেওয়াজ অভি, আসমা আক্তার মিতু।
এসময় তারা বলেন জুলাই এর প্রেরণা কে দিতে হবে, ঘোষণা দিতে হবে। লিফলেট ঘোষনা পত্রে ৭ দফা দাবী অন্তভূক্ত করার দাবী জানায় তারা।

অপরদিকে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর ১২টায় পুরাতন বাস স্ট্যান্ড থেকে ফিললেট বিতরণ শুরু করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩