আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে।

আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৩:২৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৩:২৫:১৫ অপরাহ্ন


সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাওলানা মিজানুর রহমানের টিম চ্যানেলটির নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

তিনি বলেন, প্রথমে ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়। এরপর চ্যানেলে কিছুক্ষণ ক্রিপ্টোকারেন্সির লাইভ দেওয়া হয়। পরে চ্যানেলটি প্রাইভেট করে রাখেন হ্যাকাররা।

বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ মাওলানা মিজানুর রহমান আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই বলে নিশ্চিত করেছেন সাঈদ হক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

ইউটিউবে অসংখ্য ভক্ত রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। সেখানে নিয়মিত তার বয়ান ও আলোচনা আপলোড করা হয়। নিয়মিত লাইভ প্রশ্ন-উত্তর পর্বও অনুষ্ঠিত হয় সেখানে।

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ৬ রবীন্দ্র সরণি   (ষষ্ঠ তলা)  , উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩