ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০৪:০৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০৪:০৩:৩৮ অপরাহ্ন
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ফাইল ছবি

সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়ে আলোচনা

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। প্রতিনিধিদলে আরও ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

সাক্ষাৎকালে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সফররত প্রতিনিধিদল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদারে সহযোগিতার আশ্বাস দেয়।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র, জবাবদিহি ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দলের দৃঢ় অবস্থানও পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ