ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সদর ও রায়পুরে কৃষি কার্যক্রম ঘুরে দেখলেন, কর্মকর্তাদের দিকনির্দেশনা

লক্ষ্মীপুরে অতিরিক্ত পরিচালক ড. এনায়েত-ই-রাব্বির পরিদর্শন

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:২৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:২৭:২৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরে অতিরিক্ত পরিচালক ড. এনায়েত-ই-রাব্বির পরিদর্শন ফাইল ছবি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি লক্ষ্মীপুর জেলায় সরকারি কার্যক্রম পরিদর্শনে এসেছেন।

তার এই সফরে তিনি লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় বিভিন্ন কৃষি কার্যক্রম, বিশেষ করে উদ্ভিদ সংরক্ষণ সংক্রান্ত চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষকদের জন্য চলমান সেবাগুলোর মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ফসলের রোগবালাই প্রতিরোধ, নিরাপদ কীটনাশক ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

ড. এনায়েত-ই-রাব্বি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

এ সময় সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ