ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কাগজপত্র ছাড়াই চাকরি, পরে অফিসের বিরুদ্ধে অপপ্রচার—বিতর্ক

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১০:৫৯ অপরাহ্ন
কাগজপত্র ছাড়াই চাকরি, পরে অফিসের বিরুদ্ধে অপপ্রচার—বিতর্ক তাসমিয়া আক্তার

কাগজপত্র জমা না দিয়েই চাকরিতে যোগদান এবং পরবর্তীতে অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে।

অফিস সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো জাতীয় পরিচয়পত্র (NID) বা প্রয়োজনীয় ডকুমেন্ট জমা না দিয়েই চাকরিতে যোগ দেন। বারবার তাগাদা দেওয়ার পরও তিনি কাগজপত্র জমা না দিয়ে “আজ দিব, কাল দিব” বলে সময়ক্ষেপণ করেন।

পরবর্তীতে অফিস থেকে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে, ওই ব্যক্তি উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে অফিসের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ও বদনাম করা শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অফিস কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগের সময় যথাযথ যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করলে ভবিষ্যতে এ ধরনের জটিলতা তৈরি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ