ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান ফাইল ছবি

খুলনা জেলা পুলিশে পেশাগত উন্নয়নের ধারাবাহিকতায় এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ ২৯ মার্চ ২০২৬ খ্রি. তারিখে পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন মোহাম্মদ মাহবুবুর রহমান, মান্যবর পুলিশ সুপার, খুলনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা।

খুলনা জেলা পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ সাধনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল,


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ