ফাইল ছবি
খুলনা জেলা পুলিশে পেশাগত উন্নয়নের ধারাবাহিকতায় এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ ২৯ মার্চ ২০২৬ খ্রি. তারিখে পুলিশ সুপারের কার্যালয়, খুলনায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মোহাম্মদ মাহবুবুর রহমান, মান্যবর পুলিশ সুপার, খুলনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা।
খুলনা জেলা পুলিশ সদস্যদের কল্যাণ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ সাধনে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল,