ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃত্রিম সংকট রোধে কঠোর মনিটরিংয়ের ঘোষণা, অনিয়মে আইনানুগ ব্যবস্থা

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল মজুদ, পরিবহন ও বিপণন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৪:৩৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৪:৩৮:০৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল মজুদ, পরিবহন ও বিপণন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাইল ছবি

চুয়াডাঙ্গা থেকে — জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন এবং সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ (২৯ মার্চ ২০২৬) সকাল ১১:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

সভায় চুয়াডাঙ্গা জেলার জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সঠিক ও মানসম্মত জ্বালানি সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে। কোনো ধরনের অনিয়ম, মজুদদারি বা কালোবাজারি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া জ্বালানি তেলের পরিবহন ও নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধি, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

পরিশেষে, আসন্ন সময়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।সূত্রঅফিসিয়াল পেজ


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ