ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আয়রনম্যান খ্যাত মারিয়াকে ৫ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:০৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৬:০৯:২৬ অপরাহ্ন
আয়রনম্যান খ্যাত মারিয়াকে ৫ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান ছবি: সংগৃহীত

📍ঢাকা | ৯ মার্চ ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে আয়রনম্যান খ্যাত ক্রীড়াবিদ মোসা: ফেরদৌসি আক্তার মারিয়া-কে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ মাহবুব-উল-আলম

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মারিয়ার ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় খেলাধুলায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ মোসা: ফেরদৌসি আক্তার মারিয়া-কে নগদ ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়

বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে ক্রীড়াবিদদের এমন স্বীকৃতি ও উৎসাহ প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ